দুদিন আগে পর্দা উঠেছে টি-২০ বিশ্বকাপের এবারের আসরের। প্রথম দুই দিনে হয়েছে ৬টি ম্যাচ, মাঠে নেমেছে ১২টি দল। আজ টুর্নামেন্টের তৃতীয় দিনেও থাকছে ৩টি ম্যাচ, মাঠে নামবে ৬ দেশ।
দিনের প্রথম ম্যাচে সকাল ১১.৩০ মিনিটে মুখোমুখি সি গ্রুপের দুই দল স্কটল্যান্ড ও ইতালি। কলকাতার ইডেন গার্ডেনসের অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।
আজকের দ্বিতীয় ম্যাচে দুপুর ৩.৩০ মিনিটে মাঠে নামবে জিম্বাবুয়ে ও ওমান। বি গ্রুপের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
সন্ধ্যা ৭.৩০ মিনিটে দিনের শেষ ম্যাচে লড়বে দক্ষিণ আফ্রিকা ও কানাডা। ডি গ্রুপের এই ম্যাচটি হবে ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
দিনের সব কয়টি ম্যাচ বাংলাদেশ থেকে উপভোগ করা যাবে টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে।