ঢাকা: জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলশান থানা শাখার আহ্বায়ক, সদস্যসচিব ও মুখ্য সংগঠকের নেতৃত্বে ৬০ নেতাকর্মী জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গুলশানে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের হাতে ফুল দিয়ে ছাত্রদলে যোগদান করেন তারা।
যোগদানকারী নেতাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- আহ্বায়ক মোহাম্মদ জিয়াদ, সদস্যসচিব সজীব সরদার নিহাল, মুখ্য সংগঠক মেহেদী হাসান আরাফাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির আহমেদ, সহ-মুখপাত্র সায়েম দেওয়ান যুগ্ম সদস্যসচিব মো. জহিরুল ইসলাম, সংগঠক মোহাম্মদ তামিম ইসলাম, সংগঠক তামিম মাহমুদ মাশরুর, সিনিয়র সংগঠক রিদওয়ান হোসেন আফনান ও যুগ্ম আহ্বায়ক বিক্রম কুমার অলক।