Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আটক করা টাকা নির্বাচন সংশ্লিষ্ট নয়, ব্যবসার: জামায়াত

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন-এর কাছ থেকে ‘উদ্ধারকৃত অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, এগুলো তার ব্যবসার টাকা’- বলে দাবি করেছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, টাকা উদ্ধারের ঘটনা ভিন্নখাতে নেয়ার চক্রান্ত চলছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে দুপুর ১২টার ‍দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ আটক করে পুলিশ। সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় ৫০ লাখ টাকাসহ তাকে আটক করা হয়েছে। টাকা গণনা চলছে।

বিজ্ঞাপন

যদিও আটকের পর বেলাল উদ্দিন একটি ভিডিওতে বলেছেন, টাকার পরিমাণ প্রায় ৬০ লাখ। এটি তার ব্যবসার টাকা।

বেলাল উদ্দিন কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা।

এ বিষয়ে বিস্তারিত জানাতে ১১ ফেব্রুয়ারি (বুধবার) বেলা আড়াইটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন এহসানুল মাহবুব জুবায়ের।

সারাবাংলা/এমএমএইচ/এসআর