ঢাকা: প্রথম দেড় ঘন্টায় রাজধানীর ইস্পাহানী বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয় কেন্দ্রে মোট ভোট পড়েছে ১২৫। এই কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ৪৯৪।
রাজধানীর আলোচিত ঢাকা-১২-তে ইস্পাহানী বালিকা বিদ্যালয় ও মোট প্রার্থীর সংখ্যা ১৫।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মহাবিদ্যালয়ের সকাল ৯ টায় প্রিজাইডিং অফিসার সিদ্দিকুর রহমান এ কথা বলেন। তিনি আরও বলেন, বেলা বাড়ার সাথে সাথে এই কেন্দ্রে ভোটার বাড়বে।
এ আসন থেকে নির্বাচন করছেন গণ সংহতির তসলিমা নাসরিন। সকাল সাড়ে ৯ টায় নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে তিনি বলেন, এখন ভোটের পরিবেশ ভাল। সব কিছু ঠিক ঠাক চলছে।
তবে গতকাল রাত থেকে পত্র-পত্রিকায় যেসব খবর আসছে তাতে হতাশা প্রকাশ করে তিনি বলেন, এত আত্মত্যাগের বিনিময়ে যদি এ রকম পরিস্থিতির সৃষ্টি হয়, তবে বুঝতে হবে- এতেও আমাদের কোনো শিক্ষা হয়নি।