Thursday 12 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মির্জা আব্বাসের ভোটকেন্দ্র পরিদর্শনে এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটওয়ারী

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৯ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৯

-ছবি : সারাবাংলা

ঢাকা: ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন পাটওয়ারী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি নেতা মির্জা আব্বাসের ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে তিনি রাজধানীর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রে যান। জানা গেছে, এ কেন্দ্রেই মির্জা আব্বাস তার ভোটাধিকার প্রয়োগ করবেন।

সূত্র জানায়, ঢাকা-৮ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এবারের নির্বাচনকে কেন্দ্র করে ভোটার উপস্থিতির দিক থেকে নতুন ইতিহাস সৃষ্টি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া চালুর পর এবারই সর্বোচ্চ সংখ্যক রাজনৈতিক দল ও প্রতীকের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

এ নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ মোট ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিয়েছেন। সব মিলিয়ে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ২৮ জন প্রার্থী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর