Thursday 12 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটের দিনে সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৯

– ছবি : সারাবাংলা

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন ১১ দলীয় জোটের একটি প্রতিনিধি দল।।

‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে কমিশন ভবনে নির্বাচনের দিন বিকালে সোয়া ৩ টায় প্রায় ১০ সদস্যের প্রতিনিধি দল ইসিতে আসে। জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমসহ অন্যান্যরা এতে উপস্থিত আছেন।

‎এ সময়, তাদের বৈঠকের কারণ জানতে চাইলে জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম জানান, বৈঠক শেষে ব্রিফিংয়ে বিস্তারিত সাংবাদিকদের জানানো হবে।

এ বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও ৩ নির্বাচন কমিশনার উপস্থিত আছেন।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর