Thursday 12 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিটার্নিং অফিসারের কাছে পৌঁছেছে ১১ লাখ ৪৩ হাজার পোস্টাল ভোট

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৮

ঢাকা: ‎প্রবাস ও দেশের অভ্যন্তর থেকে ভোটদান সম্পন্ন করে পাঠানো ১১ লাখ ৪৩ হাজার ৮৪৫টি পোস্টাল ভোট রিটার্নিং অফিসার গ্রহণ করেছেন।

‎‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশন (ইসি)-এর ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন।

‎তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রবাসে নিবন্ধিত ভোটার ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন ও দেশের অভ্যন্তর থেকে(ভোটের কাজে নিয়োজিত সরকারি চাকরিজীবী) নিবন্ধিত ভোটার ৭ লাখ ৬১ হাজার ১৪২ জন। নিবন্ধিত ভোটারদের মধ্যে আইনি হেফাজতে থাকা ভোটার রয়েছেন ৬ হাজার ২৪০ জন।

বিজ্ঞাপন

‎পোস্টাল ব্যালট গ্রহণের পর রিটার্নিং অফিসার ব্যালটগুলো সংশ্লিষ্ট জেলার সংসদীয় আসন অনুযায়ী পৃথক বাক্সে সংরক্ষণ করছেন।

‎নির্বাচন কমিশন জানিয়েছে, নিবন্ধিত সব ভোটারের কাছে পোস্টাল ভোটের ব্যালট পাঠানো হয়েছে। ভোটাররা ভোটদান শেষে পোস্টাল ব্যালট ফেরত পাঠাচ্ছেন।

‎নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটের দিন বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যেসব পোস্টাল ভোটের ব্যালট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছাবে, শুধুমাত্র সেগুলোই গণনায় অন্তর্ভুক্ত হবে।

বিজ্ঞাপন

সিল মারা ব্যালটের ছবিতে ফেসবুক সয়লাব
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৬

আরো

সম্পর্কিত খবর