Wednesday 01 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪২ শতাংশ ভোট পড়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০২

মোহাম্মাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র

ঢাকা: রাজধানীর মোহাম্মাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত ৪২ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে প্রিজাইডিং অফিসার মো. গোলাম সামদানি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি সারাবাংলাকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ২২১ জন। এর মধ্যে বিকেল ৩টা পর্যন্ত ভোট পড়েছে ১ হাজার ৩৫১ ভোট। যার শতকরা হার ৪২ শতাংশ।’

তিনি আরও বলেন, ‘এখনো ভোটার আসছে, তারা ভোট দিচ্ছেন। এখানে সকাল থেকে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এখানকার মূল দুজন পার্থী মামুনুল জক ও ববি হাজ্জাজের লোকজন সবাই কোঅপারেট করছে। তারাও নিজেরা সুশৃঙ্খলভাবে ভোটারদের কেন্দ্রে পাঠাচ্ছেন। কারও কোনো অভিযোগ নেই।’

বিজ্ঞাপন

স্কুল ভবনের নিচে অবস্থান করা আনসার সদস্য রবিউল ইসলাম বলেন, কোনো সমস্যা হয়নি। কেউ সামান্য অভিযোগও করেননি। নির্বিঘ্নে সবাই ভোট দিচ্ছে।’

রাজধানীর মোহাম্মাদপুর-শ্যামলী, আদাবর, ঢাকা উদ্যান ও বছিলা নিয়ে ঢাকা-১৩ আসন। এই আসনে জামায়াত জোটের খেলাফত মজলিস থেকে মামুনুল ও বিএনপি থেকে ববি হাজ্জাজ মুল প্রতিদ্বন্দ্বী হিসেবে ভোটে দিয়েছেন।

সারাবাংলা/ইউজে/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর