Thursday 12 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার-২ আসনে বিএনপির ফরিদের জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৫

বিএনপির প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।

কক্সবাজার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। ১২৪টি কেন্দ্রের সবকটির ফলাফলে তিনি ৩৫ হাজার ৬২৮ ভোটের ব্যবধানে জয় পান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ধানের শীষ প্রতীকে ফরিদ পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ২৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ৬৩৪ ভোট।

বিজ্ঞাপন

শুরু থেকেই এই আসনে দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল আলোচনায়। তবে কেন্দ্রভিত্তিক গণনা শেষে স্পষ্ট ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন বিএনপির এই প্রার্থী।

মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা নিয়ে গঠিত এই উপকূলীয় আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাচনের দিন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

বেসরকারি ফলাফল ঘোষণার পর বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করলে গেজেট প্রকাশের মাধ্যমে ফলাফল চূড়ান্ত করা হবে।

বিজ্ঞাপন

কক্সবাজার-২ আসনে বিএনপির ফরিদের জয়
১২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৫

বাগেরহাট-৩ আসনে বিএনপির ফরিদুল জয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪৩

আরো

সম্পর্কিত খবর