পুরো টুর্নামেন্টজুড়ে অবিশ্বাস্য ফর্মে থেকেই শেষ ৪ এ উঠেছিলেন তারা। সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনার প্রতিপক্ষ ছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে এবার নাস্তানাবুদ হয়েই বাড়ি ফিরল কাতালানরা। কোপা ডেল রের সেমির প্রথম লেগে অ্যাটলেটিকোর কাছে ৪-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে বার্সা।
মেট্রোপলিটন স্টেডিয়ামে ৭ মিনিটে এরিক গারসিয়ার আত্মঘাতী গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। ১৪ মিনিটে লিড দ্বিগুণ করেন আতোইন গ্রিজমান।
৩৩ মিনিটে আডেমোলা লোকমানের গোলে তৃতীয় গোল পায় স্বাগতিকরা। হাফ টাইম শেষ হওয়ার আগে হুলিয়ান গ্রিজমানের গোলে ৪ গোলের বিশাল লিড নেয় অ্যাটলেটিকো।
৪-০ গোলে প্রথমার্ধ শেষ করা অ্যাটলেটিকো জয় অনেকটাই নিশ্চিত করে তখনই। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল বার্সা। একটি গোল পেলেও সেটা ভিএআরের বাতিল হয়।
শেষ পর্যন্ত ৪-০ গোলের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে অ্যাটলেটিকো। ৪ মার্চ ফিরতি লেগে ক্যাম্প ন্যুতে মুখোমুখি হবে বার্সা-অ্যাটলেটিকো।