Friday 13 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীর ৬ আসনে ৫টিতে বিজয়ী বিএনপি, একটিতে জয়ী এনসিপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৩

নোয়াখালীর ৬টি আসনের বিজয়ীরা।

নোয়াখালী: নোয়াখালী-১ আসনে মোট ১৪১টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে মাহাবুব উদ্দিন খোকন ভোট পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৮৩৩। তার নিকতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মো. ছাইফ উল্যাহ পেয়েছেন ৯৮ হাজার ৩৬ ভোট।

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের মোট ১১২ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের মধ্যে ধানের শীষের প্রতীক নিয়ে জয়নাল আবদীন ফারুক পেয়েছেন ৮৩ হাজার ৯৮২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি শাপলা কলি প্রতীক নিয়ে সুলতান মুহাম্মদ জাকারিয়া পেয়েছেন ৬৭ হাজার ৫৪।

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের মোট ১৬৭ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের মধ্যে ধানের শীষের প্রতীক নিয়ে মো. বরকত উল্লাহ বুলু ভোট পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৩১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা জামায়াতের প্রাথী মাওলানা বোরহান উদ্দিন পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৯৪১।

বিজ্ঞাপন

নোয়াখালী-৪ আসনের মোট ১৯৯ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের মধ্যে বিএনপির মনোনীত প্রাথী ধানের শীষ প্রতীক নিয়ে মো. শাহজাহান পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ১৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ইসহাক খন্দকার পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৯৮৯ ভোট।

নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ-সদর আংশিক) আসনের মোট ১৫৬ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের মধ্যে বিএনপি মনোনীত প্রাথী ধানের শীষ প্রতীক নিয়ে ফখরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে বেলায়েত হোসেন পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৪৫৩ ভোট।

নোয়াখালী-৬ আসনের মোট ১০৪ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের মধ্যে এনসিপি মনোনীত প্রাথী শাপলা কলি প্রতীক নিয়ে আবদুল হান্নান মাসউদ পেয়েছেন ৯০ হাজার ১১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৩ হাজার ৩৭২ ভোট।

নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম বিজয়ীদের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, নোয়াখালী ৬টি সংসদীয় আসনে ৫টিতে বিএনপি ও একটিতে এনসিপি বেসরকারিভাবে বিজয়ী হয়েছে।

বিজয়ীরা হলেন- নোয়াখালী-১ (চাটখিল -সোনাইমুড়ী) মাহাবুব উদ্দিন খোকন-ধানের শীষ, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) জয়নুল আবদিন ফারুক- ধানের শীষ, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) বরকত উল্লাহ বুলু- ধানের শীষ, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) মো. শাহজাহান- ধানের শীষ, নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ-সদর আংশিক) ফখরুল ইসলাম- ধানের শীষ, নোয়াখালী-৬ (হাতিয়া) আবদুল হান্নান মাসউদ শাপলা কলি।

বিজ্ঞাপন

যশোরের ৬ আসনের ৫টিতে জয়ী জামায়াত
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩১

আরো

সম্পর্কিত খবর