Friday 13 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-২০ বিশ্বকাপ ২০২৬
পয়েন্ট টেবিলে কে কোন অবস্থানে?

স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৬

এক সপ্তাহ আগে পর্দা উঠেছিল টি-২০ বিশ্বকাপের এবারের আসরের। টুর্নামেন্টের পার হয়েছে ৭ দিন। এক নজরে দেখে নেওয়া যাক পয়েন্ট তালিকায় কে কোন অবস্থানে।

গ্রুপ এ তে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্বাগতিক ভারত। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে নেদারল্যান্ডস। যুক্তরাষ্ট্র ও নামিবিয়া এখনো কোন ম্যাচ জেতেনি।

বি গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শ্রীলংকা। ১ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে এর পরেই আছে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে। আয়ারল্যান্ড ও ওমান কোন পয়েন্ট পায়নি।

সি গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ওয়েস্ট ইন্ডিজ। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে এর পরেই আছে স্কটল্যান্ড, ইতালি ও ইংল্যান্ড। এখনো কোন পয়েন্ট পায়নি নেপাল।

বিজ্ঞাপন

ডি গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নিউজিল্যান্ড। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। এখনো কোন পয়েন্ট পায়নি আফগানিস্তান, আরব আমিরাত ও কানাডা।

প্রতি গ্রুপ থেকে দুটি করে দল যাবে সুপার এইটে।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

বিএনপিকে চীনের অভিনন্দন
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৫

আরো

সম্পর্কিত খবর