Friday 13 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের বিজয়ে বগুড়ায় দোয়া মাহফিল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৪ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২২

বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল

বগুড়া: বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিশাল জয় এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জেলা বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মোনাজাতে তারেক রহমানের উত্তরোত্তর সাফল্য এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত এমপি আলহাজ্ব মোশারফ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, বিএনপি নেতা অ্যাডভোকেট সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, সাংগঠনিক সম্পাদক শহিদ উন-নবী সালাম, কেএম খায়রুল বাশার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার প্রমুখ।

বিজ্ঞাপন

এ ছাড়া দোয়া মাহফিলে জেলা বিএনপির অন্যান্য নেতারাসহ সাধারণ মুসল্লিদের ঢল নামে।

দোয়া শেষে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, আমাদের বগুড়ার সন্তান তারেক রহমান বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবেন। ২০০১ থেকে ২০০৬ সালে বগুড়ায় যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তার হাত ধরেই হয়েছে। তার অন্তরে বগুড়ার জন্য যে ভালোবাসা রয়েছে। তা আপনারা বারবার প্রমাণ পেয়েছেন।

তিনি আরও বলেন, তারেক রহমান এই জেলার সন্তান হিসেবে বগুড়ার মানুষের অধিকার প্রতিষ্ঠায় সব সময় সচেষ্ট ছিলেন। আগামীর স্মার্ট ও উন্নত বাংলাদেশে বগুড়া যেন কোনোভাবেই পিছিয়ে না থাকে, সেটিই এখন তাদের প্রধান প্রত্যাশা।

বিজ্ঞাপন

জামায়াত জোটের কে কোন আসনে বিজয়ী
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৯

বগুড়ায় কিশোরের রক্তাক্ত মরদেহ উদ্ধার
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩০

আরো

সম্পর্কিত খবর