ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড বিজয়ের পর বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন দলটির চেয়ারম্যান।
সাম্প্রতিক নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেশ-বিদেশ থেকে বিভিন্ন প্রতিক্রিয়া আসছে। এরই প্রেক্ষাপটে এই সংবাদ সম্মেলনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলীয় নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের মধ্যে সংবাদ সম্মেলন ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।