হিলি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সাপ্তাহিক ছুটিসহ ৩ দিন বন্ধ থাকার পরে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রফতানি শুরু হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ১১টায় হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্যদিয়ে আমদানি-রফতানি শুরু হয়। সকাল থেকেই শ্রমিকরা কর্মস্থল বন্দরে আসতে শুরু করেন।
হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি শাখাওয়াত হোসেন শিল্পী বলেন, নির্বাচন উপলক্ষ্যে বুধবার (১১ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম বন্ধ ছিলো। আজ শনিবার সকাল থেকে আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। এছাড়ও বন্দর এলকায় আমদানি ও রফতানিকারক ব্যবসায়ীরা আসতে শুরু করেছে।