Saturday 14 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরাপত্তা শঙ্কায় মরদেহের কাছে যেতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৯

বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করছে আইনশৃঙ্খলা বাহিনী।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ইউনিয়নে ককটেল বোমা বিস্ফোরণে দুইজন নিহতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাজাহান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।

এর আগে শনিবার রাতেই চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকার কালাম আলীর বাড়িতে ককটেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

ডিআইজি মো. শাজাহান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে মরদেহের কাছে যাওয়া যাচ্ছে না, কারণ বাড়ির ভেতরে আরও বোমা থাকতে পারে। বোম্ব ডিসপোজাল ইউনিট ও সিআইডিকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহ উদ্ধার করবে। যেহেতু মরদেহের কাছাকাছি যাওয়া যাচ্ছে না, তাই তাদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, রাতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। বিস্ফোরণে বাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ সময় আরও তিনজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তদন্ত শুরু করেন। বিস্ফোরণের কারণ এবং এর পেছনে কারা জড়িত থাকতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম. ওয়াসিম ফিরোজ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর