Saturday 14 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাবে বিএনপি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৪ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৬

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে বিএনপি।

শনিবার (১৪ ফেব্রুয়া‌রি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রনীতি উপদেষ্টা হুমায়ুন কবির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা নিশ্চিত করেছেন। তিনি আশা করেন প্রধানমন্ত্রী মোদি উপস্থিত থাকবেন।

এদিকে ভারতের কূটনৈতিক সূত্র দাবি করেছে, আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি) বা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণ করতে পারেন তারেক রহমান।

সূত্রের খবর, সময় মতো যদি আমন্ত্রণ আসে, তাহলে তারেক রহমানের বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

বিজ্ঞাপন

এর আগে খালেদা জিয়ার মৃত্যুর পরও তার শেষকৃত্যে অংশ নিতে ঢাকায় গিয়েছিলেন তিনি। ব্যক্তিগতভাবে দেখা করেছিলেন তারেক রহমানের সঙ্গে। অন্যদিকে, দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশে নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই প্রথম অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি তারেককে অভিনন্দন জানিয়ে পোস্ট করেন। লেখার পাশাপাশি ফোন করেও বিএনপি প্রধান তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন মোদী।

উল্লেখ্য, বিগত কয়েক বছরে ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ক পরিবর্তিত হয়েছে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তিক্ত হয়েছে পরিস্থিতির কারণে। শেখ হাসিনার সরকারের পতনের পরই দুই দেশের সম্পর্কে ধীরে ধীরে অবনতি হয়। তবে তারেক রহমানের আমলে সেই সম্পর্ক আবারও উন্নতি হতে পারে বলেই আশা করা হচ্ছে। সেই লক্ষ্যেই নয়াদিল্লি এই পদক্ষেপ করতে পারে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর