Saturday 14 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংবাদ সম্মেলনে তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৫ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৮

সংবাদ সম্মেলনে তারেক রহমান।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে দুপুর ৩টা ৪০ মিনিটে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে, ৩টা ৩৫ মিনিটে সেখানে পোঁছান তারেক রহমান।

নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ও দলীয় অবস্থান তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে দলটি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সংবাদ সম্মেলনে নির্বাচনের বিষয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তুলে ধরবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে নির্বাচনের সার্বিক ফলাফল বিশ্লেষণ, নতুন সরকার গঠনের প্রস্তুতি, জোট রাজনীতির ভবিষ্যৎ রূপরেখা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন তিনি।

পাশাপাশি নির্বাচনি প্রক্রিয়া, ভোটারদের অংশগ্রহণ এবং প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কেও বক্তব্য থাকতে পারে।

এদিকে নির্বাচনে বিজয়ের পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এর মধ্যেই তারেক রহমানের এই প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে তারেক রহমান
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৫

ফরিদপুরে ২ উপজেলার সংঘর্ষে আহত ২০
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫২

আরো