Saturday 14 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের: তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০১ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪১

সংবাদ সম্মেলনে তারেক রহমান।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ও দলীয় অবস্থান তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি দেশের সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেন, “এই সাফল্য কোনো ব্যক্তি বা দলের একক বিজয় নয়। এটি গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের আশা-আকাঙ্ক্ষার বিজয়।”

বিএনপি চেয়ারম্যান বলেন, নির্বাচনে অংশ নেওয়া ভোটার, দলীয় নেতাকর্মী, সমর্থক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আর কোনো ধরনের ফ্যাসিবাদ যাতে দেশকে ধ্বংস করতে না পারে, সে জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার সুরক্ষায় দল প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে, দুপুর ৩টা ৪০ মিনিটে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে সংবাদ সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করেন তারেক রহমান।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর