Saturday 04 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি: আসিফ মাহমুদ

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৮ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০২

এনসিপি’র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, তারা ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের প্রস্তুতি নিচ্ছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, দলটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নিচ্ছে। তার ভাষায়, প্রস্তাবিত ছায়া মন্ত্রিসভা সরকারের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবং ‘ওয়াচডগ’ হিসেবে কাজ করবে।

তিনি আরও উল্লেখ করেন, এই ছায়া মন্ত্রিসভা নীতিনির্ধারণী বিষয়গুলোতে বিকল্প প্রস্তাব ও সমালোচনামূলক অবস্থান তুলে ধরবে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর