ঢাকা: ভোটের ফলাফল ঘোষণায় ম্যানুপুলেশন হয়েছে দাবি করে ৩২টি আসনের ব্যালট পুণঃগণনার দাবি জানিয়েছে ১১ দলীয় জোট নেতৃবৃন্দ। এ সময় নির্বাচনের ঘোষিত ফলাফলে জণআকাঙ্খার প্রতিফলন না ঘটলেও জোটের বিজয়ীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে সংসদে যাবেন বলেও জানান তারা। সেসঙ্গে জানান, তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করায় এ বিষয়ে শিগগিরই আইনি প্রক্রিয়ায় যাবেন।
রোববার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে ১১ দলীয় জোটের সদস্যরা নির্বাচন কমিশনারদের সাথে সাক্ষাৎ করেন।
প্রায় পৌণে দুই ঘন্টার বৈঠক শেষে হামিদুর রহমান আজাদ জানান, ইলেকশন ম্যানুপুলেশন হয়েছে। কিছু কেন্দ্রে কর্মকর্তারা বালটে সিল মেরেছে। দলীয় কর্মীরাও মেরেছে। তার অভিযোগ, অস্ত্র উদ্ধার হয়নি। এগুলো নির্বাচনে প্রভাব রেখেছে বলেও জানান তিনি।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, কারচুপি করে ৩২ আসনে স্বল্প ভোটের ব্যবধানে জামায়াত জোটকে হারিয়ে দেওয়া হয়েছে।
জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ আরো বলেন, বিভিন্ন আসনে ভোট কারচুপির অভিযোগ করা হলেও তড়িঘড়ি করে গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
জানান, ভোটের পর ৫৪টি জেলায় সহিংস ঘটনা ঘটেছে। ১১ দলীয় জোটের নেতাকর্মী ও ভোটারদের ওপর হামলা নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, “৩২টি আসনে পুনর্মূল্যায়নের দাবি আছে। গ্যাজেট প্রকাশ হলেও আইনের তিন ধাপ আছে, ইসি, ট্রাইব্যুনাল, এরপর হাইকোর্টে রিট। আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করব।”
তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করায় প্রশ্ন উঠছে জানিয়ে জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, আইনি প্রক্রিয়ায় যাবেন তারা। অভিযোগ আমলে না নেওয়ায় অধিকার ক্ষুন্ন করা হয়েছে বলেও জানান তিনি।
ভোট ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে তিনি বলেন, “সংস্কার প্রশ্নে বলি, নির্বাচন কমিশন চেষ্টা করেছে, এটা আমরা শুনেছি ও বিশ্বাস করতে চাই। তবে ভোট গ্রহণ সুষ্ঠু হলেও ফলাফল ঘোষণা যদি স্বচ্ছ না হয়, সেখানে দায় এড়ানো যায় না।
এ সময় ভোটে ইঞ্জিনিয়ারিং হলে তার দায় নির্বাচন কমিশনকেও নিতে হবে বলেও জানান তিনি।
প্রতিনিধি দলে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির মিডিয়া সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান এবং এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
৩২টি আসনে ব্যালট পুণঃগণনার দাবি ১১ দলীয় জোটের
স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৮ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৯
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৮ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৯
সারাবাংলা/এনএল/এসআর