Sunday 15 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় জামায়াত নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৫

পাবনা: নির্বাচন-পরবর্তী সময়ে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ধারাবাহিক হামলা, মামলা, নির্যাতন, হত্যা, বাড়ি-ঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, দখলদারিত্ব, রাজনৈতিক দলের অফিস ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে পাবনা জেলা জামায়াতে ইসলামী।

‎রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঈশ্বরদীর ভেলোপাড়ায় রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন জেলা আমির ও পাবনা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।

‎তিনি বলেন, বিএনপির ক্ষমতাসীনদের দ্বারা আমাদের মতই মজলুম ছিল। ৫ আগস্টের পর সেই মজলুম জালিমরুপে আবির্ভূত হয়েছে। বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কর্মীরা একরাতে হাট-বাজার-ঘাট, টেম্পু- বাস-ট্রাক স্ট্যান্ড, অফিস-আদালত দখল করে চাঁদাবাজী-টেন্ডারবাজীসহ দেশের সকল কিছু দখল, হত্যা, নির্যাতন, নারী নির্যাতন ও ধর্ষণে পুরনো বন্দোবস্তে ফিরে গেল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষণার পর থেকেই বিএনপি জনগণের ভোটাধিকার কেরে নেওয়ার পাঁয়তারা করে। তারা নির্বাচনের পূর্বেই ভোটারদের হুমকি-ধমকি, মারধর করে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। এছাড়াও দেশ ও জাতির শত্রু ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের খুনি ও সন্ত্রাসীদের ফিরে এনে আশ্রয় দিয়ে মাঠে নামিয়ে এক ভয়ংকর পরিবেশ তৈরী করে।

বিজ্ঞাপন

‎নির্বাচনের ফলাফল জালিয়াতি তুলে ধরে তিনি বলেন, বহু আসনে নির্বাচন সংশ্লিষ্ট তাদের দলীয় কর্মকর্তাদের মাধ্যমে ফলাফল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সারাদেশে এক নৈরাজ্যকর এবং আইয়ামে জাহেলিয়াতের জুলুম সৃষ্টি করে।

‎সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর জহুরুল ইসলাম খান, সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, জেলা তালিমুল কোরআন সেক্রেটারি গোলাম রব্বানী খান, যুবায়ের, আটঘাটরিয়া উপজেলা সাবেক আমীর আমিরুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা সেক্রেটারি সাঈদুল ইসলামসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

কষ্ট ও মানসিক চাপ পুষে রাখেন পুরুষরা!
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৬

আরো

সম্পর্কিত খবর