ঢাক: রাজধানীর শ্যামপুর পোস্তগোলা ব্রিজের ওপরে সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক পথচারী মারা গেছেন।
রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তিনি মারা যান।
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মাইনুদ্দিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে পোস্তগোলা ব্রিজের ওপর রাস্তা পার হওয়ার সময় সড়ক সড়ক গুরুতর আহত হন ওই ব্যক্তি। পথচারীরা তাকে পড়ে থাকতে দেখে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন তিনি মারা যান।
এসআই আরও জানান, পথচারীদের কাছ থেকে জানতে পেরেছি, দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আহত হয়েছিল। মৃত ব্যক্তির বাড়ি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মথুরাপুর গ্রামে। বাবার নাম আব্দুর রহমান। গ্রামের বাড়িতে তার একটি দোকান রয়েছে।