Monday 16 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৪

তারেক রহমান ও সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

ঢাকা: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

দলীয় সূত্র জানায়, সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাজধানীর পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, রোববার সন্ধ্যায় ডা. শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন দলের শীর্ষ নেতাদের সঙ্গে তার এ ধারাবাহিক বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সর্বশেষ জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩০০ আসনের মধ্যে ২৫৭টিতে প্রার্থী দেয়। বরিশাল-৫ আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার বেসরকারিভাবে নির্বাচিত হন। একইভাবে বরিশাল-৬ আসনেও ধানের শীষ প্রতীকের প্রার্থী এগিয়ে থাকেন; সেখানে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করীম প্রত্যাশিত ফল পাননি।

রাজনৈতিক অঙ্গনে চলমান সমীকরণ ও সম্ভাব্য জোট-আলোচনার প্রেক্ষাপটে আজকের এই বৈঠক গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

চিকিৎসা শেষে বাসায় ফিরছেন রিজভী
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫১

আরো

সম্পর্কিত খবর