ঢাকা: আসন্ন রমজান উপলক্ষ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড নিয়ে এসেছে একাধিক বিশেষ সব অফার। পুরো রমজান ও ঈদজুড়ে ডাইনিং, শপিং, ভ্রমণ থেকে শুরু করে ঘর সাজানোর কেনাকাটায় গ্রাহকরা উপভোগ করতে পারবেন আকর্ষণীয় সব অফার।
ইফতার ও অতিথি আপ্যায়ন
পরিবার ও বন্ধুদের সঙ্গে ইফতার ভাগ করে নেওয়া রমজানের অন্যতম আনন্দ। এ সময়টাকে আরও বিশেষ করে তুলতে স্ট্যান্ডার্ড চার্টার্ড এনেছে দারুণ সব ডাইনিং অফার। প্রথমবারের মতো প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা ও ক্রাউন প্লাজায় “Dine 5, Pay 1” ডিল পাওয়া যাবে শুধু মাত্র স্ট্যান্ডার্ড চার্টার্ড এর গ্রাহকদের জন্য। এছাড়া নির্বাচিত রেস্টুরেন্টে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় এবং প্রিমিয়াম হোটেলগুলোতে বাই ওয়ান গেট ওয়ান অফারও রয়েছে।
নিত্যপণ্য ও ইফতার বাজার
রমজানের বাজারকে সহজ করতে ইউনিমার্টের সঙ্গে পার্টনারশিপে নিত্যপ্রয়োজনীয় পণ্যে ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। পাশাপাশি ‘লাহোর বাই আইকিচেন’ ও ‘খাজানা’র মতো জনপ্রিয় ইফতার বাজারে থাকছে বিশেষ ডিল। আর যারা ঘরে বসে ইফতার করতে চান, তাদের জন্য ফুডপ্যান্ডায় থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট ভাউচার।
ফ্যাশন ও গ্রুমিং
ঈদের প্রস্তুতির বড় অংশই হলো নতুন পোশাক বা উপহার কেনা। এই কেনাকাটাকে আরও সাশ্রয়ী করতে শীর্ষ ফ্যাশন ব্র্যান্ড, জুয়েলারি ও বিউটি সেলুনে থাকছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। জনপ্রিয় ব্র্যান্ড ‘ইয়েলো’তে কেনাকাটায় পাওয়া যাবে ১০ শতাংশ ক্যাশব্যাক (শর্ত প্রযোজ্য)। নতুন পোশাক, জুয়েলারি কিংবা নিজের যত্ন—সবই হবে আরও সহজ ও সাশ্রয়ী।
ঘর সাজানোর কেনাকাটা
রমজানে অতিথিদের স্বাগত জানাতে ঘর সাজানোও গুরুত্বপূর্ণ। স্ট্যান্ডার্ড চার্টার্ডের অফারে আসবাবপত্র বা হোম অ্যাপ্লায়েন্স কেনায় গ্রাহকরা পাবেন ৩৬ মাস পর্যন্ত শূন্য শতাংশ ইএমআই সুবিধা। এতে পরিবার ও বন্ধুদের জন্য ঘর সাজানো হবে আরও সহজ।
ভ্রমণ ও ছুটি
অনেকের কাছেই রমজান ও ঈদের ছুটি মানেই প্রিয়জনদের সঙ্গে ভ্রমণ। এই পরিকল্পনাকে সহজ করতে স্ট্যান্ডার্ড চার্টার্ড দিচ্ছে অভ্যন্তরীণ হোটেলে ৭০ শতাংশ পর্যন্ত, আন্তর্জাতিক বিমান ভাড়ায় ১৬ শতাংশ পর্যন্ত এবং অভ্যন্তরীণ বিমান ভাড়ায় ১৪ শতাংশ পর্যন্ত ছাড়। শেয়ারট্রিপ, গো-জায়ানসহ বিভিন্ন এয়ারলাইন পার্টনারের মাধ্যমে এই সুবিধা পাওয়া যাবে।
এছাড়া প্রতিটি লেনদেন বা অনলাইন কেনাকাটায় গ্রাহকরা পাবেন রিওয়ার্ড পয়েন্ট, ক্যাশব্যাক ও অতিরিক্ত সাশ্রয়।