Monday 16 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংবিধান সংস্কার পরিষদের সদস্যদেরও শপথ পড়াবেন সিইসি

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৪ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৬

সিইসি এএমএম নাসির উদ্দিন – কোলাজ ফাইল ছবি : সারাবাংলা

ঢাকা: আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এবারের শপথে থাকছে বিশেষত্ব; সংসদ সদস্যদের পাশাপাশি ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্যদেরও শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আখতার আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সংসদ সচিবালয়ের সচিবের কাছে পাঠানো ওই চিঠিতে শপথ অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার আগামীকাল সকাল ১০টায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পাঠ পরিচালনা করবেন।

বিজ্ঞাপন

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন। সংসদীয় রীতি অনুযায়ী, গেজেট প্রকাশের পর নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচিতদের শপথ গ্রহণের বিধান রয়েছে। তবে এবারই প্রথম দেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদ সদস্যদের সঙ্গে সংস্কার পরিষদের সদস্যদের একই সঙ্গে শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার-সিইসি এএমএম নাসির উদ্দিন।

বিজ্ঞাপন

রাজবাড়ীতে কারেন্ট জালসহ জেলে আটক
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৭

আরো

সম্পর্কিত খবর