Saturday 04 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করুন’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৩ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৮

ঢাকা: সদ্য অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন আখ্যা দিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাটোয়ারার মাধ্যমে হওয়া নির্বাচন মেনে নিয়ে পরবর্তীতে বিরোধিতার সমালোচনা করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

মাফফুজ আলম বলেন, বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক বন্ধ করুন। বাটোয়ারা করে দেওয়া আর মেনে নেওয়া বাটপাররা একদিকে, আর জনগণ অন্যদিকে।

পোস্টে মাহফুজ আলম আরও লেখেন, দুঃখ লাগে ছাত্রদের জন্য। কত কম দামে তাদের বিক্রি করে দিল। জনগণের ন্যায্য লড়াই এখন এ বাটপাররা হাপিস করে দেবে পিআর ক্যাম্পেইন আর মিডিয়া ম্যানিপুলেশনের দৌলতে। আল্লাহ এ দেশের জনগণকে রক্ষা করুন।

বিজ্ঞাপন
সারাবাংলা/একে/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর