Saturday 04 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভাকে জবি সাদা দলের অভিনন্দন

জবি করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৯ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৫

-ছবি : প্রতীকী ও সংগৃহীত

জবি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর এককভাবে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ তাঁর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর শিক্ষকদের সংগঠন সাদা দল।

১৭ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বিকেলে সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক মোস্তফা হাসান ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদদীন গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বিবৃতিতে এ কথা জানান।

বিবৃতিতে শিক্ষক নেতৃদ্বয় ব‌লেন, দীর্ঘ ১৭ বৎসর পর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বিএনপির নেতৃত্বাধীন জোট দুই তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করায় জবি সাদা দলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, দীর্ঘ লড়াই-সংগ্রামের পর জনগণের ভোটের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে এই নতুন সরকার গঠিত হয়েছে। নবগঠিত মন্ত্রিসভার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের উষ্ণ অভিনন্দন।

বিবৃতিতে বলা হয়, নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে নবগঠিত সরকার বাংলাদেশের মানুষের কল্যাণে নতুন ইতিহাস সৃষ্টি করবেন। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় নতুন সরকার আন্তরিক হবে এবং তাদের নেতৃত্বে এক নতুন জাতীয় ঐক্য গড়ে উঠবে।

বিবৃতিতে আরও বলা হয়, নতুন প্রধানমন্ত্রীর মাতার হাতে প্রতিষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রভূত উন্নয়ন নতুন প্রধানমন্ত্রীর হাতেই সম্ভব।