Tuesday 17 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সম্পর্ক আরও জোরদারের বার্তা দি‌লেন জাপানের প্রধানমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৪ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৭

জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে – ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে। তি‌নি দুই দেশের ‘কৌশলগত অংশীদারিত্ব’-এর ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমান‌-কে পাঠা‌নো এক অভিনন্দন বার্তায় এমন আশাবাদ ব্যক্ত ক‌রেন সানায়ে।

চিঠিতে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতিকে স্বাগত জানান জাপা‌নের প্রধানমন্ত্রী।

তি‌নি ব‌লেন, বাংলাদেশ ও জাপানের মধ্যকার ‘কৌশলগত অংশীদারিত্ব’-এর ভিত্তিতে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও বিস্তৃত ও গভীর হবে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর