Wednesday 18 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৪ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৬

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা।

ঢাকা: জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্যরা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় প্রথমে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে তিনি মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

এরপর নতুন প্রধানমন্ত্রী সেখানকার পরিদর্শন বইয়ে সইয়ের পাশাপাশি বৃক্ষরোপণ করেন। এর আগে, বেলা ১১টার কিছু সময় আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারের স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছান।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর