Wednesday 18 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি আসামির ঢামেকে মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০৭ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৩

– ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরাণীগঞ্জ) বন্দি মামুন শেখ (৩৪) নামে এক আসামির মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কারারক্ষীরা ওই বন্দীকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দীকে হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরিক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তিনি জানান, ওই ব্যক্তি কয়েদী হিসেবে বন্দি ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার মামলার বিবরণ জানা যায়নি। তার বাবার নাম আব্দুস সালাম। কয়েদী নম্বর কয়েদী নং ৬৬৪৪/এ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

দোটানায় অপু বিশ্বাস!
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০৯

আরো

সম্পর্কিত খবর