Wednesday 18 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্থনীতিতে গণতন্ত্র আনতে হবে: আমীর খসরু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৫ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৮

বুধবার সচিবালয়ে প্রথম কার্যদিবসে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী – ছবি : সংগৃহীত

ঢাকা: অর্থনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম কার্য দিবসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনীতিতে গণতন্ত্র আনতে হবে। বাংলাদেশের অর্থনীতি সব মানুষের জন্য হতে হবে। লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য যেন সুযোগ থাকে অর্থনীতিতে অংশগ্রহণ করার। একইসঙ্গে অর্থনীতির সুফল যেন তাদের কাছে যায়।

পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দেওয়া যাবে না- উল্লেখ করে তিনি বলেন, আমাদের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর খুব খারাপ অবস্থা। তাই সবার আগে এগুলোর পুনরুদ্ধার কীভাবে করা যায়- তা নির্ধারণ করতে হবে। প্রতিষ্ঠানগুলোতে পেশাদারিত্ব প্রতিষ্ঠা করতে হবে, স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং দক্ষতা বৃদ্ধি করতে হবে। এসব উপাদান অনুপস্থিত থাকলে আমরা যত বড় কর্মসূচিই গ্রহণ করি না কেন, তা কাঙ্ক্ষিত ফল বয়ে আনবে না।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী বলেন, এগুলো সফল করতে হলে ডিরেগুলেটেড (সরকারি নিয়ন্ত্রণ কমানো) করতে হবে। অর্থনীতিতে নিয়ন্ত্রণ শিথিল করা হবে। লিবারলাইজেশন করতে হবে। অলরেডি বাংলাদেশে অভার রেগুলেটেড হয়ে গেছে। পৃষ্ঠপোষকতা রাজনীতি করতে গিয়ে ওভার রেগুলেটেড হয়ে গেছে। সিরিয়াসলি ডিরেগুলেটেড করতে হবে।
লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। যাতে সবার সমান অধিকার থাকে। অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য এবং অর্থনীতির সুফল যাতে সবার কাছে যাই এটা নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, আমীর খসরু মাহমুদ চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য এর আগে ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বাণিজ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

বিজ্ঞাপন

যশোরে যুবকের পেটে মিলল ২২০০ পিস ইয়াবা
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৯

জিমেইল’র নতুন নিয়ম
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৫

আরো

সম্পর্কিত খবর