Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউ’র ধন্যবাদ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৮ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৫

-ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল বিএনপির কাছে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-কে ধন্যবাদ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একইসঙ্গে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান-কেও ফের অভিনন্দন জানানো হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক বার্তায় ধন্যবাদ জানায় ইইউ।

বার্তায় বলা হয়, ইইউ বাংলাদেশের অবিচল অংশীদার, বৃহত্তম রফতানি বাজার এবং ২০২৫ সালে এফডিআইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্স। অনেক কিছু নিয়ে আলোচনা ও সম্পৃক্ততা নিয়ে আমরা আমাদের অংশীদারিত্বকে আরও নিবিড় করার অপেক্ষায় রয়েছি।

বিজ্ঞাপন
সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর