Thursday 19 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরাসরি পরের টি-২০ বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৯

টি-২০ বিশ্বকাপ বয়কটের পর সবচেয়ে বড় শঙ্কা ছিল, পরের বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ নাও পেতে পারে বাংলাদেশ। তবে সব আশংকা উড়িয়ে দিয়ে ২০২৮ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল বাংলাদেশ। আইসিসি জানিয়েছে, র‍্যাংকিংয়ের ভিত্তিতে টি-২০ বিশ্বকাপের পরবর্তী আসরে সরাসরি অংশ নিচ্ছে বাংলাদেশ দল।

আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চলতি টি-২০ বিশ্বকাপের সুপার এইটে ওঠা আট দল সরাসরি আগামী আসরে খেলা নিশ্চিত করেছে।

বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপে সুপার এইটে খেলা আট দলের সঙ্গে স্বাগতিক দুই দল এবং র‍্যাংকিং থেকে আরও দুই দল সরাসরি সুযোগ পাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ২০২৮ আসরে।

বিজ্ঞাপন

এবারের বিশ্বকাপে সুপার এইটে ওঠা ভারত, ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে পেয়ে গেছে আগামী আসরের টিকেট। এবার গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও স্বাগতিক হিসেবে সরাসরি আগামী আসরে খেলবে অস্ট্রেলিয়া।

২০২৮ বিশ্বকাপের সহ-আয়োজক নিউজিল্যান্ডও সুপার এইটে ওঠায়, র‍্যাংকিংয়ে অবস্থানের ভিত্তিতে সুযোগ পাবে তিনটি দল। আর সেই তিন দল হতে যাচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

এজন্য র‌্যাঙ্কিংয়ের কাট-অফ সময় ধরা হয়েছে আগামী ৯ মার্চ, যেদিন হবে এবারের বিশ্বকাপের ফাইনাল। আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, কাট-অফ সময়ের আগে এই তিন দলের র‍্যাংকিংয়ে পরিবর্তন হতে পারে এমন কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই।

২০ দলের আসরে বাকি আটটি দল আসবে আঞ্চলিক বাছাইপর্ব পেরিয়ে।

বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে রকমারি ডটকম
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৫

ম্যানেজার নিয়োগ দিচ্ছে আগোরা
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৮

অক্সফাম বাংলাদেশে চাকরি'র সুযোগ
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৩

আরো

সম্পর্কিত খবর