ঢাকা: নব্বইয়ের দশকের শুরুতে হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা উইলিয়াম বি মাইলাম মারা গেছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানায়।
ফেসবুক পোস্ট থেকে জানা যায়, মার্কিন এই কূটনীতিক গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রে মারা যান।
নব্বইয়ের দশকের শুরুর দিকে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন মাইলাম। তিনি ১৯৯০ থেকে ১৯৯৩ সময়কালে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
অন্তর্বর্তী সরকারের সময়েও গত বছর ঢাকা সফর করেছিলেন সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত। তিনি তখন সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও দেখা করেছিলেন।