রাজশাহী: প্রতিমন্ত্রী পদমর্যাদায় বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর তারেক রহমানের উপদেষ্টা নিয়োগ পেয়েছেন রাজশাহী-১ আসনের রেহান আসিফ আসাদ রাতুল।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিবের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
নিয়োগের খবর এলাকায় পৌঁছানোর পর গোদাগাড়ী ও তানোরে আনন্দের জোয়ার বইছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এ দায়িত্ব পালনের মাধ্যমে অবহেলিত এ অঞ্চলের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে অভিনন্দন জানিয়ে অনেকেই আশাবাদ ব্যক্ত করেছেন যে, তার নেতৃত্বে তানোর-গোদাগাড়ীর জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
এদিকে, রেহান আসিফ আসাদকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় তানোর ও গোদাগাড়ীবাসী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, তার উদ্যোগে কৃষি, শিক্ষা ও অবকাঠামো খাতে অঞ্চলের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।