Thursday 19 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদাবাজিসহ এলাকার সমস্যা জানতে ওয়েবসাইট চালু করলেন মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১৮ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৬

-ছবি : সংগৃহীত

ঢাকা: নিজের নির্বাচনী এলাকায় চাঁদাবাজি, দখলবাজি, অন্যায়-অপরাধসহ যেকোনো অভিযোগ সরাসরি জানাতে ‘alamgirfortomorrow.com’ নামে একটি ওয়েবসাইট চালু করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

প্রসঙ্গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেনমির্জা ফখরুল।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ঠাকুরগাঁও-১ আসনের যেকোনো এলাকায় চাঁদাবাজি, দখলবাজি, অন্যায়/অপরাধ বা অন্যান্য সমস্যার বিষয়ে নাগরিকরা সরাসরি তার সঙ্গে ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, গত ৭ জানুয়ারি ওয়েবসাইটটির উদ্বোধনের পর থেকে ইতোমধ্যে বহু বার্তা পেয়েছেন। তার টিম সেসব বার্তা সংকলন করছে এবং শিগগিরই প্রতিক্রিয়া জানানো হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে। দলের চেয়ারম্যান তারেক রহমান নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শপথ নেন। নতুন মন্ত্রিসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর