Thursday 19 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর মতবিনিময়

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৯ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৯

– ছবি : সংগৃহীত

ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তারা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় করেন। তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের দ্বিতীয় দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে তারা এই মতবিনিময় করলেন।

বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে তাদেরকে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ফেসবুকে দেয়া এক পোস্টে বলেন, আজ প্রথমবারের মতো নিজ কার্যালয়ে দায়িত্ব গ্রহণের পর কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করলাম। দায়িত্বের এই নতুন অধ্যায়ে সকলের সম্মিলিত প্রচেষ্টা, সততা ও আন্তরিকতাকে সঙ্গে নিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।’

নতুন সরকারের প্রথম কর্ম দিবসে নানা কর্ম ব্যস্ততায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসতে পারেনি নবনির্বাচিত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সে কারণে তারা বৃহস্পতিবার মন্ত্রণালয়ে যান।

উল্লেখ্য, মঙ্গলবার নতুন সরকারের পররাষ্ট্র মন্ত্রী হিসেবে ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন শামা ওবায়েদ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর