চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ফার্মগেটের নিকট ট্রেন চলাচলের সময় রেললাইনের অংশ ভেঙ্গে ছিঁটকে পড়ার পরও ঝুঁকিপূর্ণ অবস্থায় চলছে ট্রেন। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে খুলনা থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় লাইনের ৬ ইঞ্চি অংশ ভেঙ্গে দূরে ছিঁটকে পড়ে যায়।
সেখানকার কর্তব্যরত গেইটম্যান জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। তারা দ্রুতই এসে মেরামত করবে।