Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজিমপুরে ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৬ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৭

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর আজিমপুর এতিমখানার সামনে ট্রাক চাপায় এক আমজাদ হোসেন (৪৫) নামে অটোরিকশা চালক মারা গেছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে লালবাগ আজিমপুর এতিমখানা বিপরীত পাশের রাস্তায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সকাল ৭টার দিকে মৃত ঘোষনা করেন।

মৃত আমজাদ হোসেনের ছেলে সাকিব হোসেন জানান, তাদের বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলার জৈনকি গ্রামে। বর্তমানে ফার্মগেট তেজকুনিপাড়া এলাকায় থাকেন। তার বাবা অটোরিকশা চালক ছিলেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতে তার বাবা বাসা থেকে রিকশা নিয়ে বের হন। ভোরে পুলিশের মাধ্যমে জানতে পারি আজিমপুর এতিমখানায় তার বাবার দুর্ঘটনার কথা। দ্রুত আজিমপুর এতিমখানার কাছে গিয়ে দেখতে পান তার বাবা রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। পরে পুলিশের সহায়তায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। পুলিশের মাধ্যমে জানতে পারি ভোরে এতিমখানার সামনে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে তার বাবা রাস্তায় পড়ে যান। এ সময় বেপরোয়া গতির একটি ট্রাক তার বাবাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি লালবাগ থানা পুলিশ তদন্ত করছে।

সারাবাংলা/এসএসআর/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর