Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাগরপথে সিমেন্ট পাচার চেষ্টা, ২ নৌকাসহ আটক ১৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৩

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগর থেকে ১ হাজার ১৪০ বস্তা সিমেন্টসহ দুটি ইঞ্জিনচালিত নৌকা ও ১৯ জন চোরাকারবারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন সমুদ্র এলাকায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে নৌবাহিনী।

নৌবাহিনী জানায়, সমুদ্রপথে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে সিমেন্ট মিয়ানমারে পাচারের পরিকল্পনার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেন্টমার্টিন দ্বীপ ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করা হয়। এ সময় টহলরত নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যাশা’ সেন্টমার্টিন বাতিঘর থেকে প্রায় ৩৮ মাইল দূরে একটি সন্দেহজনক নৌকা শনাক্ত করে।

বিজ্ঞাপন

নৌবাহিনী সূত্র জানায়, তল্লাশির জন্য থামার সংকেত দিলে নৌকাটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ‘এফবি সীমান্ত’ নামের নৌকাটি আটক করা হয়। তল্লাশিতে নৌকাটি থেকে ৪৫০ বস্তা সিমেন্ট, ২৫০ কেজি ডাল-চানা, ১৬০ কেজি আদা এবং ৩৬০ বোতল এনার্জি ড্রিংক উদ্ধার করা হয়।

একই এলাকায় পৃথক অভিযানে সন্দেহজনকভাবে চলাচলরত ‘এফবি সুরভি’ নামের আরও একটি ফিশিং বোট আটক করা হয়। এ বোট থেকে ৭০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নৌবাহিনী।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

নৌবাহিনী আরও জানায়, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা বজায় রাখা, অভ্যন্তরীণ সন্ত্রাস দমন, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

প্রাইভেটকারে ২০ হাজার ইয়াবা, চালক আটক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৩

আরো

সম্পর্কিত খবর