ঢাকা: রাজধানী ঢাকায় তাপমাত্রা সামান্য বেড়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে যেখানে তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৬টায় তা বেড়ে দাঁড়িয়েছে ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে।
শনিবার সকাল ৭টায় প্রকাশিত বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি জানায়, দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ। দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সময়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলেও জানায় আবহাওয়া অফিস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৭ মিনিটে।