Saturday 21 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়ুদূষণে আবারও শীর্ষে ঢাকা

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৫

ঢাকা: বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার–এর তথ্য অনুযায়ী, শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ২৩৬, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

একই সময়ে ২৩৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। তালিকার তৃতীয় স্থানে থাকা ভারতের কলকাতার একিউআই স্কোর ২০৯, যা একইভাবে ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
এ ছাড়া ভারতের রাজধানী দিল্লি ১৯৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। পঞ্চম স্থানে থাকা ভিয়েতনামের হ্যানয়, এর স্কোর ১৭৪, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।

বিজ্ঞাপন

একিউআই মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। ৩০১-এর বেশি স্কোর হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, শুষ্ক আবহাওয়া, নির্মাণকাজের ধুলাবালি, ইটভাটা ও যানবাহনের কালো ধোঁয়ার কারণে রাজধানীতে দূষণের মাত্রা বাড়ছে। শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগীদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

বায়ুদূষণে আবারও শীর্ষে ঢাকা
২১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৫

রাজধানীতে সামান্য বেড়েছে তাপমাত্রা
২১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫০

ভাষা শহিদদের প্রতি ইউজিসি'র শ্রদ্ধা
২১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৫

আরো

সম্পর্কিত খবর