Sunday 22 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চকরিয়ায় ৪ ছিনতাইকারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪২ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৫

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় বিশেষ সাড়াশি অভিযানে ছিনতাইয়ের সময় হাতেনাতে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে চকরিয়া পৌরসভার বিভিন্ন বিপণিবিতান ও জনবহুল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, ঈদকে সামনে রেখে মার্কেটগুলোতে ক্রেতা সমাগম বেড়ে যাওয়ায় অপরাধপ্রবণতা ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অভিযানকালে চকরিয়া পৌরসভার নিউ মার্কেট, জনতা মার্কেট ও চকরিয়া সিটি সেন্টার এলাকায় ছিনতাইয়ের সময় চারজনকে আটক করা হয়। গ্রেফতাররা হলেন- আব্দুল্লাহ (২৬), রাহাত হোসেন (৩৩), মো. আরমান (৪১) ও মোহাম্মদ দিদারুল ইসলাম। তাদের সবার বাড়ি চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা ইদ কেনাকাটায় আসা ক্রেতাদের লক্ষ্য করে ছিনতাইয়ের চেষ্টা করছিলেন। ঘটনাস্থলেই তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ঈদুল ফিতরকে কেন্দ্র করে মার্কেট ও জনবহুল এলাকায় সাদা পোশাক ও ইউনিফর্মে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। সন্দেহজনক কোনো কার্যকলাপ চোখে পড়লে তাৎক্ষণিকভাবে থানায় অবহিত করার জন্য সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ।

তিনি আরও বলেন, ঈদকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার চার ছিনতাইকারীকে আদালতে পাঠানো হবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

চকরিয়ায় ৪ ছিনতাইকারী গ্রেফতার
২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪২

পুকুর কেটে ‘পুকুর চুরি’, কমছে কৃষিজমি!
২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৬

আরো

সম্পর্কিত খবর