Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা উত্তর সিটির নতুন প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৯ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫০

শফিকুল ইসলাম খান মিল্টন।

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসক হিসেবে শফিকুল ইসলাম খান মিল্টনকে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা আইরিন সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন শফিকুল ইসলাম খান মিল্টন। তবে তিনি নির্বাচনে পরাজিত হন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের মেয়াদ শেষ হওয়ায় গত ৯ ফেব্রুয়ারি নতুন প্রশাসক নিয়োগ দিয়েছিল সরকার। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহানকে এই পদে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর