Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমজানে অতিরিক্ত দাম না নেওয়ার জন্য ব্যবসায়ীদের প্রতি বাণিজ্যমন্ত্রীর আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৪

-ছবি : সংগৃহীত

ঢাকা: রমজানে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম না নেওয়ার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির।

তিনি বলেন, এই পবিত্র সময়ে আপনারা মানুষের কষ্ট বাড়াবেন না।

একই সঙ্গে নির্ধারিত বাজারদরের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে কাউকে ছাড় দেওয়া হবে না- বলেও সাবধান করেন তিনি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার এলাকায় বাজার মনিটরিংকালে নতুন বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। ‎পরিদর্শনকালে তিনি বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

বাজার নিয়ন্ত্রণে সরকারকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে খন্দকার আব্দুল মোক্তাদির বলেন, রমজান বা উৎসবের আগে পণ্যের দাম হঠাৎ বেড়ে যাওয়া খুবই দুঃখজনক। ঢাকা শহরের বিশাল জনসংখ্যার চাহিদাকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করার চেষ্টা করছে। যে পণ্য ৪০-৫০ টাকা ছিল তা হঠাৎ ১২০ টাকায় উঠে যাওয়া কারো ভালো লাগার কথা নয়। অথচ বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ বুঝে দাম বাড়িয়ে দিচ্ছে।
সরকার এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে দমন করবে।

বিজ্ঞাপন

বাণিজ্যমন্ত্রী বলেন, তবে ঢাকার মতো বড় শহরের প্রতিটি বাজারে একসঙ্গে সরকারি টিম পাঠানো বাস্তবিকভাবে সম্ভব নয়। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ১০টি টিম নিয়মিত কাজ করছে। ব্যবসায়ীদের মনে এই সচেতনতা তৈরি করাই আমাদের লক্ষ্য যে, তারা সার্বক্ষণিক নজরদারির মধ্যে আছেন।

প্রসঙ্গক্রমে তিনি বলেন, বাজার যেন গুটিকয়েক ব্যক্তির হাতে জিম্মি না থাকে সে বিষয়ে সরকারের তীক্ষ্ণ নজর রয়েছে এবং খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

বিজ্ঞাপন

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় নারী নিহত
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৪

আরো

সম্পর্কিত খবর