Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংরক্ষিত নারী আসন: সংসদ সচিবালয় থেকে ইসিতে ভোটার তালিকা

‎স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৫

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়েছে সংসদ সচিবালয়।

‎‎সোমবার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখা এ তথ্য নিশ্চিত করেছেন।

‎জানা যায়, নির্বাচনী আইন অনুযায়ী সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের তিন কার্যদিবসের মধ্যে সংসদ সচিবালয়কে নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা (ভোটার তালিকা) ইসিতে পাঠাতে হয়। সেই বিধান মেনেই ২৯৬ জন সংসদ সদস্যের তালিকা পাঠানো হয়েছে। এখন আইন অনুযায়ী সংরক্ষিত নারী আসনের নির্বাচনের পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে ইসি।

‎‎বিদ্যমান ‘জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪’ অনুযায়ী, দলগুলোর প্রাপ্ত সাধারণ আসনের অনুপাতে সংরক্ষিত ৫০টি আসন বণ্টন করা হয়। বর্তমান ফলাফল অনুযায়ী সম্ভাব্য চিত্রটি এমন হতে পারে:

বিজ্ঞাপন

‎‎বিএনপি: প্রাপ্ত আসনের অনুপাতে প্রায় ৩৫টি আসন পেতে পারে।

‎‎বাংলাদেশ জামায়াতে ইসলামী: প্রায় ১১টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

‎অন্যান্য: স্বতন্ত্র প্রার্থীরা জোট গঠন করলে ১টি আসন পেতে পারেন। এছাড়া জাতীয় নাগরিক পার্টিসহ অন্যান্য ছোট দলগুলো জোটবদ্ধ হলে তাদের আসন প্রাপ্তির সমীকরণ বদলে যেতে পারে।

‎‎জোটগতভাবে লড়াই করলে একক কোনো দলের নারী আসনের সংখ্যায় কিছুটা পরিবর্তন আসার সম্ভাবনাও রয়েছে।

‎‎নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, সংরক্ষিত নারী আসনের নির্বাচন রমজান মাসের মধ্যেই সম্পন্ন করার প্রাথমিক পরিকল্পনা রয়েছে। কমিশন চায় পবিত্র ঈদুল ফিতরের আগেই এই নির্বাচনের সমস্ত প্রক্রিয়া শেষ করতে।

‎‎তিনি আরও জানান, স্থগিত থাকা শেরপুর-৩ এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচন রমজান ও ঈদের ছুটির পর সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।

‎‎সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

ডেনমার্কের ‘ক্লাসেনস টিড’ সংস্কৃতি
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৪

আরো

সম্পর্কিত খবর