Tuesday 24 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪০

আবহাওয়া অধিদফতর। ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের পাঁচ বিভাগে আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হয়ে যেতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। অন্যদিকে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও আশপাশের এলাকায় অবস্থান করছে।

এ অবস্থায় রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বিজ্ঞাপন

এ ছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪০

ব্র্যাক এনজিওতে চাকরির সুযোগ
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩০

নিয়োগ দিচ্ছে ঢাকা আহ্‌ছানিয়া মিশন
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৭

আরো

সম্পর্কিত খবর