Tuesday 24 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সার্ককে কীভাবে গতিশীল করার উপায় জানতে চান পররাষ্ট্রমন্ত্রী: গোলাম সারওয়ার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৫ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩২

সার্ক মহাসচিব মো. গোলাম সারওয়ার – ছবি : সারাবাংলা

ঢাকা: দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-কে কীভাবে গতিশীল করা যায়, সে বিষয়ে সংস্থার মহাসচিব মো. গোলাম সারওয়ারের কাছে জানতে চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সার্কের মহাসচিব।

সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মহাসচিব বলেন, বর্তমান সরকার আসার আগে তাদের নির্বাচনি ইশতেহারেও সার্ক বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। নতুন সরকার সার্ক ইস্যুতে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে সার্কের বিস্তৃত চিত্র তুলে ধরেছেন।

বিজ্ঞাপন

মহাসচিব আরও জানান, সার্ক বর্তমানে কোথায় দাঁড়িয়েছে- তা মন্ত্রীর সঙ্গে আলোচনা করা হয়েছে। মন্ত্রী জানতে চেয়েছেন, সার্ককে কীভাবে আরও গতিশীল করা যায়। মূলত, সার্কের বর্তমান পরিস্থিতি এবং এর কার্যক্রমের ওপর ভিত্তি করে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে যেন সংস্থা অগ্রণী ভূমিকা রাখতে পারে।

বিজ্ঞাপন

পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতা
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৩

আরো

সম্পর্কিত খবর