Wednesday 25 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবারও সর্বনিম্ন ফিতরা ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩২ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৯

ঢাকা: মুসলিম বিশ্বে রমজান মাসে ইদুল ফিতরের আগে যাকাত ও ফিতরা আদায় করে খাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। যাদের সম্পদ থাকে না তারা জানের সাদাকাহ হিসেবে ফিতরা দিয়ে থাকেন। আর যাদের সম্পদ থাকে তারা হিসেব করে যাকাত আদায় করে থাকেন। এবার ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে হিসেব করে সর্বনিম্ন ফিতরার হার নির্ধারণ করেছেন।

সেই অনুযায়ী রমজানে এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরও (২০২৫) একই ছিল।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় ১৪৪৭ হিজরি সনের ফিতরার এ হার নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক। এতে ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিতরার হার জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর